স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি ও মতলব দক্ষিণ উপজেলায় মধ্য নওগাঁও গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উভয় ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি বেপারী বাড়ির মোহাম্মদ বেপারীর ২ বছরের ছেলে শিশু ওমর প্রতিদিনের মতো বাড়ির উঠোনে খেলতে নামে। এক সময় ওমর পরিবারের অগচোরে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পরে পানিতে ভেসে উঠে। পরে পুকুর থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নুরেই আলম বলেন শিশুটি অনেক আগেই মারা গেছে।
অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার মো. ইউসুফের ৪ বছরের মেয়ে মরিয়ম আক্তার মধ্য নওগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুর সাড়ে ১২টায় নানার বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অলক্ষে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর নানার পরিবারের লোকজন ওই পুকুরে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- চাঁদপুর ও মতলব দক্ষিণে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Post navigation
