চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নির্দেশনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় বাইতুল আমিন জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম এ হাসান লিটন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. খোরশেদ হাওলাদার, যুুগ্ম আহ্বায়ক মো. রুবেল হাওলাদার ছিডু, মো. জালাল, মো. ইসমাইলসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর সেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন।

সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মহিয়সী নারীর আদর্শকে মেনে চলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকান্ডেও শেখ ফজিলাতুন্নেছার অনেক অবদান ছিল।

১০ আগস্ট, ২০২০।