
কচুয়া ব্যুরো :
কচুয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, বিএরডিবি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ জাবের মিয়া, যুদ্ধকালীন কমান্ডার আ. রশীদ পাঠান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।
আলোচনা সভা শেষে নাউলা প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পেরে ৯টি পূনর্বাসিত পরিবারের মাঝে ২ লাখ ৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
