স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার মোহনপুরে গত ১২ ফেব্রুয়ারি রাতে অবৈধভাবে গুলি বর্ষণের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল
করেছে এলাকাবাসী। গত শনিবার বিকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কেন্দ্রীয় প্রচার লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক কাজী ফজলুল কাদের জীবন, কৃষক লীগের সভাপতি এবায়েদ মৃধা, ইউপি সদস্য বাবুল, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির কাজী মাহবুবুর রহমান, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী বেগম, আওয়ামী লীগ নেতা মাহবুব তালুকদার, ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছিম উদ্দিন সরকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল দেওয়ান, মোহনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সহ-সভাপতি হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, মারুফ মৃধা, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে গুলি বর্ষণের প্রতিবাদে কঠোর প্রতিবাদ গড়ে তোলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মোহনপুরে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল
