রঘুনাথপুরে মাদ্রাসা পরিদর্শনে সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদ্রাসায় পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। পরিদর্শনকালে সুজিত রায় নন্দী বলেন, এই মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আপনারা জানেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের সরকার। তাকে মাদার অফ হিউমিনেটি অর্থাৎ বিশ্বের মানবতার মা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। মিয়ানমার থেকে বিতারিত হয়ে কক্সবাজার উখিয়া কতুপালংয়ে অবস্থান নিয়েছে ১১ লক্ষ রোহিঙ্গা। তাদের সুন্দরভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাদের পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন দেয়া হচ্ছে। একজন রোহিঙ্গাও না খেয়ে কষ্ট পাবে না। আমি দেখেছি সেখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা রোহিঙ্গাদের বাসস্থান ও ডিপটিউব ওয়েল থেকে শুরু করে ত্রাণ সামগ্রীসহ তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র দেয়া হয়েছে। সরকার মানবতার সরকার, এই সরকার জনবান্ধব সরকার, শেখ হাসিনার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আশরাফ আলী, উপাধ্যক্ষ মফিজুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুল কাদের, চাঁদপুর পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খোকা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহামান পাটওয়ারী, গ্রন্থনা বিষয়ক সম্পাদক আসাদউল্যাহ রাসেল, চাঁদপুর জেলা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবন্দ।।