স্টাফ রিপোর্টার
লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চেয়ারম্যান লবি রহিমান চাঁদপুর জেলা কমিটির অনুমোদন দেন।
ঐ কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের শারমিন আক্তার জুঁই (সভাপতি- গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারী- সেনা পরিবার কল্যাণ সংস্থা), ভাইস প্রেসিডেন্ট- তানজিয়া রশীদ (স্বত্বাধিকারী, কেক বেক, রিজিওনাল এম্বাসেডর, বাইবোরা অনলাইন কম্পিটিশন এবং ইটালি ইন্টারন্যাশনাল কম্পিটিশন), জেনারেল সেক্রেটারী- তানিয়া ইশতিয়াক খান (খান’স ধাবার ব্যবস্থাপনা পরিচালক), জয়েন্ট সেক্রেটারী- নীলা রহমান (স্বত্বাধিকারী, নীলা রুম্পার পিঠাঘর) এবং ট্রেজারার- তানজিলাল রহমান জুম্মি (ফাউন্ডার, চাঁদপুরী ফুডি গ্রুপ এন্ড পেইজ)।
লবি রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার (৩১ আগস্ট) নবনির্বাচিত কমিটি নাম ঘোষণা করেন। লবি রহমানের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আমি লবি রহমান অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বিতভাবে, উষ্ম শুভেচ্ছা জানাচ্ছি লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুরের নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে সফলতার সাথে আমরা পরস্পর পরস্পরের সাথে কাজ করতে পারবো ফাউন্ডেশন এবং সুবিধাবঞ্চিত মানুষদের স্বার্থে। আসুন সবাই মিলে উক্ত কমিটিকে অভিনন্দন জানাই।’
নব-নির্বাচিত প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই জানান, আল্লাহর কাছে শুকরিয়া আমাকে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলার প্রেসিডেন্ট করায়। ধন্যবাদ জানাই লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লবি রহমানসহ সব শ্রদ্ধাভাজন কর্মকর্তাদের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন সফলতার সাথে কমিটির সব সদস্যদের নিয়ে পালন করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই। আশা করি চাঁদপুরের ফুড ব্যবসায়ের জন্য নতুন এবং ভাল কিছু করতে পারি।
উল্লেখ্য, লবি রহমান কুকিং ফাউন্ডেশনের জেলা কমিটির প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার বড় মেয়ে। মূলত চাঁদপুরের নারী সমাজকে এগিয়ে নিতে এবং সমাজের সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করার জন্য তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগঠনটি চাঁদপুর জেলা শাখার কার্যক্রম শুরু করে।
০১ সেপ্টেম্বর, ২০২১।
