স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার কর্মচারী, শহরের তালতলা পাটওয়ারী বাড়ি নিবাসী মো. খোরশেদ আলম পাটওয়ারীর বড় ছেলে মো. শিপন পাটওয়ারীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)।
মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপন পাটওয়ারী ইন্তেকাল করেন। তিনি ব্রেন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি বাবা, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিপন পাটওয়ারীর মৃত্যুর খবর শুনে তাকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে ছুটে যান চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন তালুকদারসহ আরো অনেকে।
বাদএশা চাঁদপুর শহরের তালতলা আব্দুল করিম পাটওয়ারী বাড়ি মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাযার আগে বিভিন্নজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতশত মুসল্লি।
উল্লেখ্য, মরহুম শিপন পাটওয়ারী চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারীর ভাতিজা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদীর শ্যালক। তার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মরহুম শিপন পাটওয়ারীর কয়েকমাস আগে ব্রেন টিউমার ধরা পড়লে ঢাকা কমফোর্ট হাসপাতালে ডা. বশির আহমেদের তত্ত্বাবধানে ব্রেন টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে পুনরায় প্রায় মাসখানেক আড়ে ঢাকার মাদারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে ৫ এপ্রিল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের সহযোগিতায় হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়। সর্বশেষ গত ৯ এপ্রিল ঢাকা কমফোর্ট হাসপাতালে পুনরায় চেকআপ করতে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে ক্যান্সার সনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মে চাঁদপুর সদর হাসপাতলে পুনরায় ভর্তি করা হয়।
১৭ মে, ২০২৩।
