কৃষক-কৃষাণীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দিনব্যাপী মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবীদ এ.কে.এম মনিরুল আলম। ২০২০-২১ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় (সর্জন ও সবজি) শনিবার (২৯ মে) দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রদর্শনী মাঠ এলাকায় এই মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে এদিন আলীগঞ্জ পিটিআই’র হলরুমে কৃষক-কৃষাণীদের তিন দিনব্যাপী (২৯-৩১ মে) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবীদ এ.কে.এম মনিরুল আলম। তিনি ২০২০-২১ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ.কে. মনিরুল আলম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কৃষি ও কৃষকের যথেষ্ট উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। সরকার কৃষি পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারকরণে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। যার সুফল আমরা কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবাই ভোগ করছি।
তিনি কৃষকদের উদ্দেশে বলেন, এখনো দেখা যাচ্ছে বাড়ির আঙ্গিনাসহ অনেক জমি পতিত ও অনাবাদী রয়েছে। আমরা যদি এসব পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় ফল ও শাক-সবজির চাষ করে থাকি, তাহলে পারিবারিকভাবে খাদ্যের যোগান বৃদ্ধি পাবে। এতে করে উৎপাদন বৃদ্ধি পাবে, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হবো। তাই একখণ্ড জমিও অকৃষি রাখা যাবে না। আমরা নিজেরা চাষ করবো এবং অন্যকে চাষাবাদে উৎসাহিত করবো।
দিনব্যাপী মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় এবং তিন দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবীদ মো. লুৎফুর রহমান, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবীদ মো. জুলফিকার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মাজেদুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজাদ হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় এবং তিন দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
৩০ মে, ২০২১।
