ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও উপজেলা যুবলীগের সদস্য আবদুর রহিম রুবেলের বাবা মরহুম জাহাঙ্গীর পাটওয়ারীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মরহুম শিক্ষক জাহাঙ্গীর পাটওয়ারীর বাড়ি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাছিয়াখালি দশআনি বাড়িতে ঐ কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন ছাড়াও এতিম, আলেমেদ্বীন এবং বিভিন্ন শ্রেণি-পেশার ১৫ শতাধিক মানুষ। কুলখানি ও দোয়ার অনুষ্ঠানে মরহুম শিক্ষক জাহাঙ্গীর পাটওয়ারীর রুহের মাগফেরাত এবং দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১০ মে বার্ধক্যজনিত কারণে শিক্ষক জাহাঙ্গীর পাটওয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৩০ মে, ২০২১।
