স্টাফ রিপোর্টার
চাহিদার তুলনায় অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় চাঁদপুরে ৭টি প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারার ২ উপ-ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন।
প্রতিষ্ঠান ৭টি হচ্ছে- স্যাটকো সিএনজি স্টেশন ২০ হাজার টাকা, ইন্ট্রাকো সিএনজি স্টেশন ১০ হাজার টাকা, ওয়ান মিনিট ১০ হাজার টাকা, আজিজিয়া রেস্তোরাঁ ৫ হাজার টাকা, টি টাইম (আল ইমরান রেস্টুরেন্ট) ৫ হাজার টাকা, চাঁদপুর হোটেল ৩ হাজার টাকা ও শুভেচ্ছা ভলকানাইজিং ২ হাজার টাকা।
জানা যায়, বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারার ২ উপ-ধারায় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন এ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেন এবং চাহিদার চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারে প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করেন। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৬ সেপ্টেম্বর, ২০২২।
