অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ওসির অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, বিদায় চির সত্য একটি বাক্য। এটাকে মেনে নিতে হবে। আমি চাঁদপুরে নৌ পুলিশে যোগ দিয়েছিলাম। চাঁদপুর সদর মডেল থানার ওসিসহ সব অফিসাররা অনেক গতিশীল, পরিশ্রমী। আপনাদের নিয়ে কাজ করে ভালো লেগেছে। বিশেষ করে চাঁদপুর সদর মডেল থানার ওসির নেতৃত্ব অনেক বলিষ্ট ও প্রসংশনীয়। ওসি খুবই পরিশ্রমী। চাঁদপুরের মানুষ শান্তপ্রিয়, বিনয়ী। চাকরি জীবনে চাঁদপুরের কথা মনে থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আপনি আমাদের অভিভাবক ছিলেন। আপনার নেতৃত্বে আমরা কাজ করেছি স্বাধীনভাবে। আমাদের বদলির চাকরি। তবে আপনি যেখানেই যান, যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনার কর্মদক্ষতা আপনাকে উচ্চপদে নিয়ে যাবে। আমরা আপনাকে আজীবন মনে রাখবো। মানুষের ভুল হবেই, আর ভুল ধরতে চাইলে প্রতি সেকেন্ডে ধরা যায়। আপনাদের কথা মনে থাকবে সবসময়। চাকরি যতদিন করবেন মানুষের উপকার করতে হবে। চাকরিজীবনে জনকল্যাণে কিছু করে যান, তৃপ্তি পাবেন।
চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওলি উল্ল্যাহ, পরিদর্শক (অপারেশন ও কমিউনিটি পুলিশিং) মো. ইয়াছিন, নতুনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত, সদর মডেল থানার সেকেন্ড অফিসার লোকমান হোসেন, এসআই রাশেদুজ্জামান, এসআই সালেহ উদ্দিন, এসআই নয়ন চন্দ্র আচার্য্য, এসআই ঈসমাইল হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম, দৈনিক চাঁদপুর প্রবাহের সহ-সম্পাদক শাওন পাটওয়ারী।

০১ ডিসেম্বর, ২০২২।