স্টাফ রিপোর্টার
‘ইউনিয়ন পরিষদ সেবা বাতায়ন দেশের দশের এবং সকলের’ স্লোগানে অনলাইনে দেশে এই প্রথম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের ডিজিটালাইজেশন কার্যক্রম ‘ইউপি সেবা’-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পরিকল্পনায় এবং অরেঞ্জ বিডি’র কারিগরি সহায়তায় ইউনিয়ন পরিষদসমূহকে আরও বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটালাইশেন ‘ইউপি সেবা’ নামে ওয়েবসাইট চালু করা হয়। এতে করে জনগণ সহজেই দেশের এবং বিশে^র যে কোনো প্রান্ত থেকে তাদের কাক্সিক্ষত সেবা সহজেই গ্রহণ করতে পারবে।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর এই কাজ বাস্তবায়নে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম আজ দেশের সব মাধ্যমে চালু হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের জনগণ সে সেবা গ্রহণ করতে পারছে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার প্রযুক্তি। প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়। প্রধানমন্ত্রীর সুদক্ষ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সবাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। করোনাকালীন ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা অনুধাবন করছি। সবার সমন্বিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান।
তিনি বলেন, রামপুর ইউনিয়ন যে সেবাটি চালু করেছে এই সেবাটি পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে চালু করা হবে। দেশের মানুষের কাছে সেবাগুলো যাতে সহজে পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও অরেঞ্জ বিডি’র সিইও আশরাফুল কবির জুয়েল।
অরেঞ্জ বিডি’র চাঁদপুর শাখার ব্র্যাঞ্চ ইনচার্জ উজ্জ্বল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। এরপর জিডিটাল ইউপি সেবার কার্র্যক্রম নিয়ে ডকুমেন্টারী উপস্থাপন করেন অরেঞ্জ বিডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর সামীম হোসেন।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সমাজসেবক আলহাজ মোশতাক হায়দার চৌধুরী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, অরেঞ্জ বিডি’র হাফেজ আহমেদ, রামপুর ইউনিয়ন পরিষদ সচিব রাকিব হোসাইনসহ বিভিন্ন ইউপি সচিব, ইউডিসি কর্মকর্তা ও সুধীজনসহ অন্যরা।
উল্লেখ্য, এখন থেকে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের সব সেবা (যঃঃঢ়ং://ৎধসঢ়ঁৎ.ঁঢ়ংযবনধ.পড়স/) লিংক থেকে গ্রহণ করা যাবে।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- অনলাইনে রামপুর ইউনিয়নে ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন
