
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের গলায় ফুলের মালা পড়িয়ে দেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পাওয়া মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ফুলের মালা পরিয়ে বরণ করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী। গতকাল বুধবার তিনি সবার উপস্থিতিতে এ ফুলের মালা পরিয়ে দেন তিনি।
এর আগে কাউন্সিলর মো. আলমগীর গাজী ওয়ার্ড আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে ওয়ারলেস মোড়ে সমবেত হন।
সেখানে অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের আগমন উপলক্ষে নৌকা মার্কায় তিনি স্লোগান তুলে শহরে পৌঁছান। পরবর্তীতে জিল্লুর রহমান জুয়েলকে তিনি ফুলের মালা পরিয়ে দেন।
জানা যায়, কাউন্সিলর মো. আলমগীর গাজী এবারও ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে তিনি জেলা নির্বাচন কার্যালয় থেকে নিজের প্রার্থীতার জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। তিনি ১৩নং ওয়ার্ডবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেন।
