আইপিএল খেলোয়ারদের পারিশ্রমিক কার কত?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী প্লেয়ার ভারতের ভিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৫ কোটি টাকা খরচ করতে হয় কোহলিকে দলে রাখার জন্য। চেন্নাইকে আইপিএল থেকে বহিষ্কার করার কারণে মহেন্দ্র সিং ধোনি এবার খেলবেন পুনেতে। পুনে তার পিছনে খরচ করবে ১২.৫ কোটি টাকা।

শুধুমাত্র কোহলি নয় আইপিএলে এমন অনেক প্লেয়ার আছে যারা আইপিএলে নিলাম দরের চেয়েও অনেক বেশি বেতন পায়। মুম্বাই হরভজনকে ৫.৫ কোটি টাকা দিয়ে কিনলেও তাকে বেতন দিতে হয় ৮ কোটি টাকা। আম্বাটি রাইডুর মূল বেতন ৬ কোটি টাকা হলেও তাকে দেওয়া হয় ৪ কোটি টাকা।

বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি পান ক্রিস গেইল। তার নিলাম দর ৭.৫ কোটি টাকা হলেও তাকে দেওয়া হয় ৮.৪ কোটি টাকা। এরপরেই আছেন ফাফ ডু প্লেসিস। তার মূল বেতন ৪.৭ কোটি টাকা হলেও তাকে দেওয়া হয় ৪ কোটি টাকা। তবে এমন অনেক প্লেয়ার আছেন যারা ধোনির মতো নিলামের দরেই টাকা পায়। এদের মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান(১২.৫ কোটি টাকা), রবিচন্দ্রন আশ্বিন(৭.৫ কোটি টাকা) ও ডয়াইন ব্রাভো(৪ কোটি টাকা)।

তবে এমন ক্রিকেটারও আছেন যারা নিলাম দরের চেয়েও কম টাকা পান। এই দিক দিয়ে সবার ওপরে আছেন ডেভিড মিলার যার মূল বেতন ১২.৫ টাকা হলেও মূল বেতন ৫ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারের মধ্যে আছেন সুরেশ রায়না যার নিলাম দর ১২.৫ কোটি টাকা হলেও তাকে দেওয়া হয় ৯.৫ কোটি টাকা। রবিন্দ্র জাদেজা কে দেওয়া হয় ৫.৫ কোটি টাকা নিলামে তাকে কেনা হয়েছিল ৯.৫ কোটি টাকা। গৌতম গাম্ভীর ১২.৫ কোটি টাকা দিয়ে কিনলেও তাকে দেওয়া হয় ১০ কোটি টাকা। এছাড়াও আরও নামী-দামী প্লেয়ারের নামও আছে এই তালিকায়।ভোরের চোখ/০৩ জানু ১৬/টিটু