চাঁদপুরের ৭২ কেন্দ্রে ৪১ হাজার পরীক্ষার্থী
এস এম সোহেল
করোনা মহামারীর কারণে আজ রোববার থেকে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে দু’সিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং, ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়) ও বিকেলে জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে।
চাঁদপুর জেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪১ হাজার ১৯জন। মোট কেন্দ্র ৭২টি। চাঁদপুর জেলায় ৪৪টি কেন্দ্রে এসএসসি ৩২ হাজার ১শ’ ৬৩ জন, দাখিল ১৮টি কেন্দ্রে ৭ হাজার ১ জন ও এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৮শ’ ৫৫ জন অংশ নিবে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৬টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২ শ’ ২০ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৯শ’ ৯৮ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ২ জন।
ফরিদগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১ শ’ ৭৭ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৬৭ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৩৫ জন।
হাজীগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ’ ১০ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’ ৮১ জন।
শাহরাস্তি উপজেলার ৫টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬শ’ ২৫ জন, ২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৮১ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ জন।
কচুয়া উপজেলার ৭টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭ শ’ ২৯ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শ’ ৭ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ১ জন।
মতলব দক্ষিণ উপজেলার ৪টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬শ’ ৮জন, ২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৬জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৮৮ জন।
মতলব উত্তর উপজেলার ৭টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫হাজার ২শ’ ৫৬জন, ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ২০ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৯৩ জন।
হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শ’ ২৯ জন, ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ ১ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৭৬ জন।
এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। ১৪ নভেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০টায় শুরু হচ্ছে ও বেলা ১ টায় শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সভাও হয়েছে বলে শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর চাঁদপুর জেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে লক্ষ্যে জেলার সব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
১৪ নভেম্বর, ২০২১।
