স্টাফ রিপোর্টার
চাঁদপুর অযাচক আশ্রমের সাবেক অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর আজ ২৭ সেপ্টেম্বর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠন
পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের সেবক-সেবিকাদের আয়োজনে কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী প্রয়াণ দিবসের কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল ৮টায় অখন্ড সহিংতা পাঠ। সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা, সকাল সোয়া ১০ টায় ব্রহ্মগায়ত্রী জপ ও নিরব মহানাম জপযজ্ঞ। সকাল সোয়া ১১টায় অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় প্রয়াণ দিবস উপলক্ষ অসহায়দের বস্ত্র বিতরণ করা হবে।
অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর দেহত্যাগ করেন। তাকে স্বরূপানন্দ পরমহংসদেবের চরণামৃত পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে সমাহিত করা হয়। সেই লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠন পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের সেবক-সেবিকাদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রথম প্রয়াণ দিবস
