প্রেস বিজ্ঞপ্তি
মহান চিন্তানায়ক অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জগতের বিরাজমান সমস্যাবলি নিরসনকল্পে ইংরেজি ১৯১৪ সালের কিছু আগে চাঁদপুর শহরের অদূরে ঘোড়ামারা মাঠে চরিত্রগঠন আন্দোলন (ঞযব গড়ৎধষরঃু ঈধসঢ়ধরমহ) এর সূচনা করেন। তারই ধারাবাহিকতায় চরিত্রগঠন আন্দোলন পরিষদ ও চাঁদপুর অযাচক আশ্রম বহুকাল ধরে ১ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এবার ‘চরিত্রগঠন আন্দোলন’-কে যুবসমাজের মাঝে ছড়িয়ে দেয়ার ব্রতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের চেতনাকে ধারণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নির্দেশক্রমে তাঁর নিজ জেলা থেকে অখণ্ডমণ্ডলেশ^র স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত যুগোপযোগী মহান ‘চরিত্রগঠন আন্দোলন’ (ঞযব গড়ৎধষরঃু ঈধসঢ়ধরমহ) কে জাতীয় কর্মসূচি হিসেবে প্রণয়নের লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উপস্থিত থাকবেন। সমাবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সমাবেশ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চরিত্রগঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা কাজী শাহাদাত, আহ্বায়ক ডা. পীযূষ কান্তি বড়ুয়া এবং পৃষ্ঠপোষক ও চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ ‘চরিত্রগঠন আন্দোলন’ সমাবেশ
