স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার বিকেল ৩টায় বিসতা ইলেক্ট্রনিক্স চাঁদপুরের ডিলার মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের উদ্যোগে আয়োজিত বিসতার শোরুমের উদ্বোধন করতে আসছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসতা ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই-এর সব সদস্যসহ পরিচিত সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক এবং নিরাপদ সড়ক চাই-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
১৪ এপ্রিল, ২০২৩।
