আজ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

দু’প্যানেলে ১৫ পদে লড়ছেন ৩০ প্রার্থী

স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৩০ জন প্রার্থী ১৫ পদে লড়ছেন। এ বছর নির্বাচনে মোট ভোটার ৩৭৪ জন।
গত রোববার রাতে সমিতির জ্যেষ্ঠ সদস্য আলহাজ অ্যাড. মিজানুর রহমান মারা যাওয়াতে ভোটার সংখ্যা হয়েছে ৩৭৩ জন। নির্বাচন উপলক্ষে দু’প্যানেলের প্রার্থীদের মধ্যেই চলছে প্রচার- প্রচারণা।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনের ২য় তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল। রিটার্নিং অফিসার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা।
নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাড. সেলিম আকবর-অ্যাড. আব্দুল্লাহীল বাকী ও অ্যাড. শরীফ মাহমুদ সায়েম প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. এ,এন.এম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. ফরিদ আহমেদ মিয়া রিপন, সাধারন সম্পাদক পদে অ্যাড. মো. আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস পদে অ্যাড. সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. জাবির হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর পদে অ্যাড. শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মুহাম্মদ আবুল বাশার (সুমন), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে মহিউদ্দিন (ফাহাদ), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. কামরুল হাসান প্রধান, অ্যাড. মো. আলাউদ্দিন ও অ্যাড. আবদুল্লাহ আল নাকিব।
আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু-অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী ও অ্যাড. ইমাম হোসেন টিটু প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মো. সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. গাজী মো. দুলাল মিয়া, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. শাহজাহান আখন্দ, সাধারন সম্পাদক পদে অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস পদে অ্যাড. রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. রিজিয়া পারভীন শান্তা মানছুরী, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. মাসুদ রানা, রানিং অডিটর পদে অ্যাড. আজমির খান, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. আবু কাউছার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মুহাম্মদ শেখসাদী, অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী ও অ্যাড. আবির হোসেন রনি।

২৫ জানুয়ারি, ২০২৪।