আজ পানিসম্পদ উপ-মন্ত্রী চাঁদপুর আসছেন

 

স্টাফ রিপোর্টার
পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম আজ মঙ্গলবার চাঁদপুর আসবেন। তিনি আজ সকাল ৭টায় সোনারতরী লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন। বেলা ১১টায় তিনি চাঁদপুর লঞ্চ ঘাটে উপস্থিত হবেন।
সেখান থেকে স্পিডবোর্টে নরসিংহপুর ফেরি ঘাটের উদ্দেশে রওয়ানা হবেন। যাবার পথে তিনি পুরাণবাজার হরিসভা এলাকায় ভাঙন স্থানে নদী তীর প্রতিরক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।
বেলা সাড়ে ১১টায় নরসিংহপুর ফেরি ঘাটে উপস্থিত হয়ে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুরের চরসেনসাস ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় বালা বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে রওয়ানা হবেন।
পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চ ঘাট হয়ে বোগদাদীয়া-৭ লঞ্চযোগে ঢাকা ফিরবেন।
২৫ নভেম্বর, ২০২০।