স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও চাঁদপুর জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদআছর মরহুমের বাড়ি মধ্য ইচলী ভূঁইয়া বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
মিলাদ ও দোয়ার মাহফিলে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টুটুল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ মুক্তিযোদ্ধা মালেক ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী
