স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় লক্ষ্মীপুরে শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব ১৪ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাঙামাটি জেলা অনূর্ধ্ব ১৪ প্রমিলা ফুটবল দলের সাথে খেলতে নামবে চাঁদপুর জেলার ১৪ প্রমিলা ফুটবল দল। বিকেলে লক্ষ্মীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নামবে এ দু’টি দল।
৮টি জেলা নিয়ে এই গ্রুপটি করেছে বাফুফে। দলগুলো হচ্ছে লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি ও চাঁদপুর। প্রতিটি দলের খেলেই হবে নকআউট পদ্ধতির।
এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই অনুশীলন চলছিল অনূর্ধ্ব-১৪ চাঁদপুর জেলা মহিলা ফুটবল দলের চাঁদপুর স্টেডিয়ামে। চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলনরত অনূর্ধ্ব ১৪ প্রমিলা ফুটবল দলের খেলোয়াড়রা ছিলেন আকলিমা সুমাইয়া জুই ইতি, মিতু, আফরোজা, পিংকি, আফরোজা ২, মাহিয়া, মিম, মুনিয়া, রুবি,ডলাচিং, সালমা, ফেরদৌসী, মাহিমা, এমওয়াইফু, মিম, দমিও, প্রিমিটিভ ও সালমা। এদের থেকেই আজ মূল একাদশ গঠন করা হবে। দলের কোচ হিসেবে রয়েছেন জাহাঙ্গীর গাজী ও ইউসুফ বকাউল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মহাসিন পাটোয়ারী।
লক্ষ্মীপুরে অংশ নেয়া চাঁদপুর ফুটবল দলকে গত রোববার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলার জার্সি তুলে দেওয়া হয়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য তাফাজ্জল হোসেন পাটোয়ারী, আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শেখ মো. মোতালেব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্যান্যরা।
০৩ নভেম্বর, ২০২০।
