আজ সফরমালী উবি’র ‘৮৬ ব্যাচ পূনর্মিলনী

স্টাফ রিপোর্টর
আজ শুক্রবার (১৪ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৮৬ ব্যাচ শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী। বিদ্যালয়ের অডিটরিয়ামে ’৮৬ বন্ধু আড্ডার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সকাল ৯টায়। দিনব্যাপী অনুষ্ঠানে এসএসসি’৮৬ ব্যাচের সব বন্ধুদের উপস্থিত থাকার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছেন।
আজকের অনুষ্ঠানে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১০টায় পরিচয়পর্ব শেষে বন্ধুদের শুভেচ্ছা বক্তব্য বেলা ১১টায়। বিকেল আড়াইটায় বন্ধুদের মাঝে সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতি অনুষ্ঠান বিকেল ৩টায়, পৌনে ৪টায় জমকালো র‌্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে বন্ধু আড্ডার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এসএসসি’৮৬ ব্যাচ দেশের বিভিন্ন জেলায় সাথে চাঁদপুরেও বেশ কিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ব্যাচের শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পর্যায়ক্রমে বেশ কয়েকটি ব্যাচ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

১৪ অক্টোবর, ২০২২।