আন্দোলনের মধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবো …….হাবীবুন নবী খান সোহেল

এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ঢাকা দক্ষিণের সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

dav

তিনি তার বক্তব্যে বলেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, জনতা কেউ আজ ভালো নেই। আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুয়েট যেখানে মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়ে সেখানে মেধাবীদের হত্যা করা হয়েছে। আমি আবরারের শরীর দেখেছি। কি নির্মমভাবে ছাত্রলীগ তাকে হত্যা করেছে। ফেনী নদীর পানি ভারতেকে দিয়ে শেখ হাসিনা বলছেন ভারত খাবার পানি চেয়েছে, না দিয়ে কি পারি। আজ দেশের মানুষ পেঁয়াজ পাচ্ছে না। তারা তো পেঁয়াজ দিলো না। এরা না আমাদের বন্ধু। ওনি বলছেন, পেঁয়াজ ওনি খান না। গোপালগঞ্জের নারীদের অনেক মূল্য, ওনারা নাকি পেঁয়াজ ছাড়া রান্না করেন। ফরাক্কাবাদ বন্ধ করে আপনি নিজের ইচ্ছায় দাদাদের সন্তুষ্টি করতে ফেনী নদীর পানি দিয়ে দিলেন। ভারত আমাদের জলসীমায় পর্যবেক্ষণ করার জন্য রাডার বসাতে অনুমতি দিয়েছেন। শেখ হাসিনার মধ্যে দেশপ্রেম নেই, ওনি ভারতের দালাল। খালেদা জিয়া তার স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য রাজনীতিতে এসেছেন।
তিনি আরো বলেন, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু এখন ৩৫ হাজার কোটি টাকা। পর্দা, বালিশ, কয়লা, টিন সব খাওয়া শেষ। তারা এখন বিছানার নিচে টাকা বিছিয়ে ঘুমান। নিরপেক্ষ ভোট হলে আপনাদের জামানত থাকবে না। আওয়ামী লীগের ভোটের প্রয়োজন নাই, রাতের আঁধারে ভোট চুরি করে। বিএনপি বন্যার পানিতে ভেসে আসেনি। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া কোন বিকল্প নেই।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম, কেন্দ্রিয় বিএনপির সদস্য ইয়াছিন আলী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম ফেরদৌস আলম বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী প্রমুখ।