আবেদীন গ্রুপের শোক

স্টাফ রিপোর্টার
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপুর মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদের ইন্তেকালে আবেদীন গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি) এবং প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন- তারা এ দোয়া করেছেন।

০৯ মে, ২০২৩।