নিজেদের স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (৩ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সব ক্ষেত্রে সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের জ্ঞান-বিজ্ঞানের চর্চ শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। কিশোর গ্যাংয়ের একটা প্রকোপ দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন ভাবেই কিশোর গ্যাংয়ে জড়িত হবে না। কারণ জীবনে একবার পা পিছালে আর এগোনো যাবে না। মনে রাখবে নিজেদের স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তোমাদের হাত ধরেই এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। দেশ সঠিক নেতৃত্বে চলছে বলেই আজকের বাংলাদেশ ১৫ বছরের আগের বাংলাদেশ নয়। আজ নারীরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। দেশ জ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।
কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন কলেজের প্রভাষক জয়নাল আবেদীন ও সেতারা খাতুন। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।
০৪ জুন, ২০২৩।
