চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আর্থিক সহযোগিতায়
সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের আর্র্থিক সহযোগিতায় আশিকাটিতে একটি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনগাঁও গ্রামে অসহায় গৃহহীন মিজানুর রহমান মৃধাকে ঘর তৈরি করে দেয়া হয়।
এ সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বোর্ডের সভাপতি আলীম আজম রোজ, নির্বাহী প্রকৌশলী ইদ্রিশ আলী মিয়া, জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, কমলেশ চন্দ্র বর্মন, সাদেক মিয়া ও মো. শহীদুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার মো. রহমতে সোবহান, মো. ওমর ফারুক, মালিক মো. ইয়াহিয়া, আব্দুল্লা আল মামুন, মো. কামরুল হাসান, মো. সাখাওয়াত হোছাইন, মিফতাহ উদ্দিন, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর এ কে আজাদ, মো. সেলিম আলদীন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়র (আইটি) মিল্টন নাইডু, ওয়ারিং পরিদর্শক সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের আর্থিক সহায়তায় দরিদ্র এ পরিবারকে ঘর দেয়া হয়। সমিতির কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এ ঘরটি নির্মাণ করা হয়।
অসহায় মিজানুর রহমান মৃধা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের আর্থিক সহায়তায় ঘর পেয়ে আনন্দিত। তিনি সমিতির সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩ জানুয়ারি, ২০২১।
