সজীব খান
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় আশিকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং চাঁদপুর মডেল থানার এসআই মো. রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি নাজিম উদ্দিন মো. জিলান, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, ইউপি সদস্য দুলাল মাল, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল।
এ সময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউপি সদস্য আলমগীর খান, বিল্লাল হোসেন মাল, মহিলা সদস্য আয়শা বেগম, বাবুরহাট বাজার ব্যবসায়ী মো. জসিম উদ্দিন মাল, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান মালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২৯ এপ্রিল, ২০২১।
