চাঁদপুরে করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে
…….জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, সরকার কিছুদিনের জন্যে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। সবাইকে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যখন রাস্তায় চলাচল করবেন তখন মাস্ক ব্যবহার করবেন।
বুধবার (১৪ জুলাই) চাঁদপুর স্টেডিয়ামে বিধি-নিষেধের ‘কঠোর লকডাউন’ এর ১৪তম দিন পর্যন্ত চাঁদপুরে আড়াই শতাধিক জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিবারের নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার আগে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক সড়ক পরিবহন শ্রমিকদের উদ্দেশে তাঁর বক্তব্য বলেন, লকডাউন শিথিল অবস্থায় আপনারা মাস্ক পরিধান করবেন এবং যাত্রী একসাথে নিয়ে চলাচল করবেন না।
বেগম অঞ্জনা খান মজলিশ বলেন, কেউ প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। বর্তমানে চাঁদপুর জেলায় করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে। করোনা সংক্রমণের হার চাঁদপুরের প্রায় ৫২% এবং গত ২৪ ঘন্টায় চাঁদপুরে ৩জন লোক মারা গেছে। এভাবে করোনা সংক্রমণের হার বাড়তে থাকলে চাঁদপুরের সামনে অনেক বড় বির্পযয় অপেক্ষা করছে। তাই নিজের ও পরিবারের প্রয়োজনে সতর্ক থাকতে হবে। নিজেরা সতর্ক থাকেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আপনি ও আপনার পরিবার ভালো থাকবে। আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের টিম লিডার ওমর ফারুকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন, আবিদা সিফাত, কাজী মো. মেশকাতুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কঠোর লকডাউনের শুরু থেকে জেলা প্রশাসনের হটলাইনে ফোন করে আবেদনকারী ৮শ’ ৩৫ পরিবারকে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে কর্মহীন ইজিবাইক ও অটোরিকশা চালক, বেদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক, জেলে ও দুস্থ ১ হাজার ৭৫৯ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
১৫ জুলাই, ২০২১।
