শিক্ষকরা শিশুদের ইসলাম ও নৈতিক বিষয়গুলো শিক্ষা দিবেন
…… মো. রোকনুজ্জামান রোকন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ইকরা আদর্শ কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে ইকরা আদর্শ কেজি স্কুল (প্রধান ক্যাম্পাস) বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়লেখার পাশাপশি খেলাধুলাও এগিয়ে যেতে হবে। কারন খেলাধুলা নেতৃত্ব সৃষ্টি করে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, পিতা-মাতার পরেই কিন্তু আপনাদের স্থান। আপনারা শিশুদের ইসলাম ও নৈতিক বিষয়গুলো শিক্ষা দিবেন। আদব কায়দা ও সালাম শিখাবেন। এতে করে তাদের জীবন গঠনে বিষয়গুলো কাজে আসবে।
ইকরা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরজাদা মাওলানা মুহাম্মদ মাহ্ফুজ উল্ল্যাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীরজাদা আশেকুল আরেফিন নাহিদ, বিশিষ্ট সমাজসেবক আ. খালেক গাজী, মো. খোকন খান। স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাশেদ গাজীর সঞ্চালনায় দৈনিক চাঁদপুরজমিনের প্রধান সম্পাদক মো. মাজহারুল ইসলাম অনিক, ইকরা আদর্শ কেজি স্কুলের নির্বাহী পরিচালক নিগার সুলতানা, শিক্ষকেদের মধ্যে রাশেদ তালুকদার, মাহবুবুর রহমান, ফাতেমা আক্তার, খাদিজা আক্তার, নুসরাত জাহান, নবুয়ত ইসকাত ইমু, দিপা আক্তার, নাদিয়া আক্তারসহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
