স্টাফ রিপোর্টার
দৈনিক ইলশেপাড়ের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর পত্রিকা কার্যালয়ে প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ইলশেপাড়ের আগামির সুন্দর পথ চলা অব্যাহত রাখার জন্য আহ্বান জানানো হয়।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর, পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিভিন্ন দিক নিয়ে ব্যাপক-আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের সহ-সম্পাদক মো. মনির হোসেন, চীফ রিপোর্টার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ডি কে সোলেমান, শাহ আলম খান, নূরে আলম খান, সাইফুল ইসলাম, আল আমিন ছৈয়াল, অফিস সহকারী মো. মোবারক হোসেন বেপারীসহ আরো অনেকে।
সবশেষে দৈনিক ইলশেপাড়ের সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় ইফতারে আয়োজন করা হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান।
উল্লেখ্য, ২০০৬ সালের ৬ জুন দৈনিক ইলশেপাড় আত্মপ্রকাশ করে। সূচনালগ্ন থেকেই দৈনিক ইলশেপাড় জেলাবাসীর কাছে পাঠকপ্রিয় দৈনিক হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় পত্রিকাটি অগণিত পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় পত্রিকাটি এগিয়ে চলছে।
২৬ এপ্রিল, ২০২১।
