ইলশেপাড়ের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে হাজি হযরত আলী বেপারীর যোগদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পাঠকপ্রিয় দৈনিক ইলশেপাড়ের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে হাজি মো. হযরত আলী বেপারী যোগদান করেছেন। দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারীকে ঐ পদে পদায়ন করেন।
হযরত আলী বেপারী একাধারে একজন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতখড়ি গ্রহণ করেন। বর্তমানে তিনি রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০১৬ সাল থেকে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
সমাজসেবার পাশাপাশি গণমাধ্যমে সত্য ও ন্যায়কে সমাজে প্রতিষ্ঠিত করতে তিনি ইলশেপাড়ে যোগদান করেন। ইলশেপাড়ে দায়িত্ব পালনকালীন সময়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

২৩ ডিসেম্বর, ২০২১।