ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এসএম আনওয়ারুল করীম

স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এসএম আনওয়ারুল করীম। গত ৩ ফেব্রুয়ারি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে এ পদে অভিষিক্ত করেন। ওইদিন পত্রিকার প্রতিনিধি সমাবেশে পত্রিকার সাবেক এ প্রধান সম্পাদকের প্রতি তিনি নতুনভাবে এ গুরুদায়িত্ব অর্পণ করেন।
এসএম আনওয়ারুল করীম ব্যক্তিজীবনে জাতীয় পত্রিকার কলাম লেখক, গবেষক ও শিক্ষানুরাগী। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক, দৈনিক আমার চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক এবং হাজিগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের সাবেক লেকচারার ছিলেন। বাংলাসাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রিধারী প্রতিভাধর এ সাংবাদিক বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক, উপস্থাপক ও বহু গ্রন্থপ্রণেতা। তিনি তার নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

১৩ ফেব্রুয়ারি, ২০২৩।