বিএনপি-জামাতের ভোটাররাই ঈগলের ভরসা। বিএনপি-জামাতের ওপর ভর করেই তিনি নির্বাচনি বৈতরণী পার হচ্ছেন! বিএনপি-জামাতের জন্য তিনি কিছুটা মায়াকান্নাও দেখালেন। ঠিক বিএনপি-জামাতের সুরেই তিনি ‘গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানি মামলা’ বলে তাদের আনুক‚ল্য পেতে চাচ্ছেন।
পর্যবেক্ষক মহল পর্যবেক্ষণধর্মী এসব মন্তব্য করলেন চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া। তিনি গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানি মামলাগুলো চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধান করবো। তিনি আরো স্পষ্ট করে বলেন, বিএনপি-জামাতের ভাইয়েরা! আমার ইঙ্গিতে বা নির্দেশে কোনো মামলা হয়নি।
ড. শামসুল হক ভ‚ঁইয়ার এই কথাগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বলেন, এতোদিন আমরা বলেছি- এখন সেটাই প্রকাশ হলো। অবশেষে সত্য বের হয়ে আসলো। তাহলে এতোদিন যে তিনি এবং তাঁর অনুসারীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনার কথা বলতেন, এটা স্রেফ তার ধোঁকাবাজি ছাড়া অন্য কিছুই নয়। তারা আরো বলেন, নিজে ভোট পাওয়ার জন্য ভোটারদের সাথেই যিনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন তিনি নির্বাচিত হলে কী করবেন, সম্মানিত ভোটারদের সাথে কেমন আচরণ করবেন তা সহজেই অনুমেয়।
০৬ জানুয়ারি, ২০২৪।
