উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরের ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় উদয়ন শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান। গত ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অধ্যাপক আহসানুজ্জামান ও মো. মুশতাক আহমেদ খান। বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত ও হামদ/নাত/গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল আহমাদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয় শিক্ষার্থী রবিউল ইসলাম, জিমাম এবং হামদ-নাত পরিবেশন করেন শেখ রাসেল ও আয়মান ইউসা।