মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে বিত্তবানরা এগিয়ে আসুন। যেমনি এগিয়ে এসেছে আওয়ামী লীগ নেতা ইউসুফ পাটোয়ারী। করোনাকালীন সময়ে গরিব, অসহায় ও কর্মহীন মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ইউসুফ পাটোয়ারী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনার কারণে বেকার হওয়া মানুষ এবং গরিব, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়ে তাদের সাহায্য সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
গত ১ মে বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ পাটোয়ারীর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন।
ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
পরে ওই ইউনিয়নের গরিব ও কর্মহীন পরিবার এবং অসচ্ছল দলীয় নেতা-কর্মীসহ সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৬ মে, ২০২১।
