স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২০-২১ সালের পালাবদল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ মার্চ) চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং
আইপিপি অ্যাড. জাকির হোসেন ফয়সালের পরিচালনায় পালাবদল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এপেক্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, পিএনপি সৈয়দ নুরুর রহমান, ডিজি-৮ অ্যাড. খোরশেদ উল আলম, পিডিজি-৮ মোনাবর হোসেন সেলিম, আইপিপি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, ডিএস-৮ শাহজাদা ইমরান, এনইএস আবু সাঈদ, কুমিল্লা সিটি সেক্রেটারি কেফায়েত উল্যাহ, ঢাকা গ্রীন ফার্স্ট প্রেসিডেন্ট মাহবুবুর রহমান,
বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান অ্যাড. জসিম উদ্দিন প্রধান, পিপি এপেক্সিয়ান অ্যাড. এমরান হোসেন, এপেক্সিয়ান অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, সার্ভিস ডিরেক্টর শেখ মহিউদ্দিন রাসেল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ওমর ফারুক, পিপি অ্যাড. জসিম উদ্দিন, এপেক্সিয়ান অ্যাড. আব্দুল কাদের খান, সাজেন্ট-এট-আর্মস মো. জাকির হোসেন, এপেক্সিয়ান নারায়ণ দে, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মনির হোসেন, এপেক্সিয়ান সাহিদা আক্তার, এপেক্সিয়ান খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান হাফেজ মাও. ওমর ফারুক ও গীতা পাঠ করেন এপেক্সিয়ান নারায়ণ চন্দ্র।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ ওসমান গণি পাটওয়ারী জেলা পরিষদের পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে এপেক্স ক্লাব অব চাঁদপুরকে (ক্লাব নির্মাণের) জন্য জায়গা বরাদ্দের কাগজ-পত্র তুলে দেন সংগঠনের জাতীয় সভাপতি ও এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতির হাতে। পরে মরহুম এপেক্সিয়ান এহসানুল গণি পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- এপেক্স ক্লাব অব চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত
