স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর খবরের প্রধান সম্পাদক ও রেজিস্টারী অফিস কল্যাণ সমিতির সভাপতি এম আই মমিন খানের মায়ের দাফন সম্পন্ন গয়েছে। গত শুক্রবার চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আলহাজ মাও. মো. নুরুল উদ্দিন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. মো. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শুক্কুর মোস্তান, দৈনিক চাঁদপুর খবরের যুগ্ম-সম্পাদক মো. শওকত করিমসহ সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন।
উল্লেখ্য, এম আই মমিন খানের মা গত বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ গুণরাজদীস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
০৯ জানুয়ারি, ২০২২।
