স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গনিত পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এসএসসি গনিত পরিক্ষায় অনুষ্ঠিত হয়। এ বছর এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৮শত ৭৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়।
স্কুলগুলো হচ্ছে- সাহতলী উচ্চ বিদ্যালয়, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর জোহারা বালিকা উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, হামানকদ্দি উচ্চ বিদ্যালয় ও কামরাঙ্গা স্কুল এন্ড কলেজ, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী কারী সচিবের দায়িত্ব পালন করেন সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল¬াল হোসেন পাটওয়ারী।
কেন্দ্র সচিব ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী জানান, নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি শুরু থেকে এ পর্যন্ত সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ছাত্র ছাত্রীরা যাতে পরিক্ষা কেন্দ্রে এসে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা দিতে পারে সেজন্য বিদ্যালয়ের পরিচালনা কমিটি পূর্ব থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। যাতে করে পরিক্ষার সময় ছাত্র ছাত্রীদের কোন প্রকার প্রতিবন্ধকতার কবলে পড়তে না হয়, সেদিকে খেয়াল সব সময় রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- এমএম নুরুল হক কেন্দ্রে সুষ্ঠুভাবে পরিক্ষা অনুষ্ঠিত
