এসডু পাটওয়ারীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া

২৫ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর ৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তার পারিবারিক ও রাজনৈতিক শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রবীণ এই রাজনীতিবিদ ছাত্র জীবন থেকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগের সাথে তার পথ চলা। ১৯৭৯ সালে তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য ও শহর কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ৮৫ তিনি চাঁদপুর পৌর যুবলীগের সভাপতি। ১৯৮৬ থেকে ৯২ সদর থানা যুবলীগের সভাপতি। ১৯৯০ থেকে ৯৫ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ১৯৯৫ থেকে ২০০৪ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। ২০০১ থেকে ২০০৪ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরি সংসদ ছিলেন। ২০০৪ থেকে আজ পর্যন্ত তিনি সততা ও নিষ্ঠার সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিএনপি-জামায়াত জোট সরকারের দেশদ্রোহী সব কর্মকান্ডের প্রতিবাদে মাঠে সক্রিয় থাকায় তাকে বহুবার পুলিশি নির্যাতন, কারাবরণ, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। তার ৬২তম জন্মবার্যিকীতে তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
দোয়া চেয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মকবুল হোসেন, নবনির্বাচিত পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোয়েব, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আ. গনি গাজী, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ভূঁইয়া, আবেদুর রহমান টিপু, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করেন তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর একমাত্র ছেলে যুবলীগ নেতা মো. তৌহিদুর রহমান আরিফ পাটওয়ারী।
২৬ অক্টোবর, ২০২০।