এস এম সোহেল
চাঁদপুর জেলা পরিষদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোবাইল ফোন প্রতীকের প্রার্থী আলহাজ ওচমান গণি পাটওয়ারী। তিনি ৭শ’ ৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ ওচমান গণি পাটওয়ারী। তার নিকটতম প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া ভোট পেয়েছেন ৫শ’ ২০ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ২শ’ ৭২জন।
চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ৮৯টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ১ হাজার ২শ’ ৭২জন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬টি বুথে ১ম বারের মতো ইভিএম’র মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।
চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম ভোট হয়। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। জেলার ৮টি উপজেলা ৮টি ওয়ার্ডের ৮টি কেন্দ্রে ১৬টি বুথে ভোটগ্রহণ হয় বিকেল ২টা পর্যন্ত। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো সিসি ক্যাসেরা, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলের মধ্যে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে ছিলো কয়েক পর্যায়ের নিরাপত্তা বলয়। আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলো সিসি ক্যামেরা, ম্যাজিস্ট্রট, পুলিশ, ও ব্যাটেলিয়ান আনসারের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স।
বিকেলে পর্যায়ক্রমে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ ওচমান গনি পাটওয়ারী। গত নির্বাচনের মতো এবারো তার প্রতীক ছিল মোবাইল ফোন। প্রাপ্ত ফলাফলে আলহাজ ওচমান গনি পাটওয়ারী তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানীয়াকে ২১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে মোট ভোট পেয়েছেন ৭৩২ এবং জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫২০।
চেয়ারম্যান পদে উপজেলাভিত্তিক কেন্দ্রের ফলাফল: চাঁদপুর সদরে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৪০ ভোট। হাইমচরে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৬৬ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ১৪ ভোট। ফরিদগঞ্জে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৯৭ ভোট। মতলব দক্ষিণে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৩১ ভোট। মতলব উত্তরে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১০০ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৮০ ভোট। হাজীগঞ্জে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৭১ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ১০৩ ভোট। কচুয়ায় আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৭১ ভোট। শাহরাস্তিতে আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে পেয়ছেন ৬৪ ভোট, জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পেয়ছেন ৮৮ ভোট।
উল্লেখ্য, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্বে ছিলেন আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
১৮ অক্টোবর, ২০২২।
