
প্রেস বিজ্ঞপ্তি
করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় মোশারফ ট্রেডার্সের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর শহরের পৌর ৭নং ও ৯নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোশারফ হোসেন।
তিনি এদিন বেলা ১১টায় ৭নং ওয়ার্ডের লঞ্চঘাট চাঁদপুর রেলওয়ে দারুর উলুম ইসরামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ এবং বিকেলে ৯নং ওয়ার্ড মাঝিবাড়ি মোড়ে শহরের বিভিন্ন স্থানে খেটে খাওয়া নির্মান, শ্রমিক, রিক্সা চালক, হকার, সিএনজি স্কুটার চালক, অটোবাইক চালকসহ বিভিন্ন পেশার শ্রমিকরদের হাতে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির দপ্তর সম্পাদক সফিক ঢালী, বিএনপি নেতা সালাউদ্দিন সেলিম, জয়নাল মাতাব্বর, মোশারফ সিকদার, দ্বিন মোহাম্মদ জিল্লু, আইনুল মাল, হারুন, আমিন শেখ জিলানি, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল প্রাধনিয়া, সাধারণ সম্পাদক কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, জেলা যুবদল নেতা মোজাম্মেল হক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাজি, সাধারণ সম্পাদক মো. খায়ের, সাবেক মহিলা কাউন্সিলর জোহরা আনোয়ার হিরা, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ পাটওয়ারী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খান মানিক, জেলা যুবদল নেতা মনির মিজি, ১৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন মাল, জহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মিজি, সামছুল আলম সূর্য, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন।
