কল্যাণপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে
……………. স্নিগ্ধা সরকার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উত্তর দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, কোন প্রকার অপরাধীদের আমরা ছাড় দিব না। মাদক ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যেখানে এ ধরনের অপরাধ সংঘটিত হবে সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন, যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হওয়া যাবে না। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয় । এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক এমএম কামালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালে আহমদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ দুদু খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন, কল্যাণপুর ইউনিয়ন কমিটি পুলিশের সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদস্য জসিম বেপারী, ৬নং ওয়ার্ড কমিটি পুলিশের সাধারণ সম্পাদক জলিল সরকার, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কাসেম মিজি প্রমুখ।
এছাড়া বিট পুলিশিং সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮ নভেম্বর, ২০২০।