
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে
স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ১০নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী সুমন সরকার জয় গতকাল শুক্রবার বিকেলে শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কাউন্সিলর পদপ্রার্থী সুমন সরকার জয় বলেন, আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি সমাজের নিপিড়িত ও বঞ্চিত মানুষের সেবা করার জন্য। আমি আজকে এ পর্যায়ে এসেছি নিজের প্রচেষ্টার তাই সমাজের মানুষের সেবার জন্য কাজ করছি এবং করে যাবো। আপনারা আমার প্রতি যে সমর্থন জানান দিচ্ছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অতীতে যাদের নির্বাচিত করেছেন তাদের কাজ বিবেচনা করে দেখেন। এলাকার রাস্তা ঘাটের করুন দশা। আশাকরি আমার প্রতি আপনাদের সু-দৃষ্টি থাকবে।
সাংবাদিক কামরুল ইসলামের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ ফারুক আহমেদ কাকন গাজী, রোকেয়া রশিদ, সাবেক ব্যাংকার সফিকুর রহমান, মো. জাকির হোসেন, চির রঞ্জন রায়, শিশু সংগঠক তপন সেনগুপ্ত, হাজী রোকন, সাবেক ছাত্রনেতা রঞ্জিত সাহা মুন্না, হাজী শুক্কুর মিয়াজী, নজরুল ইসলাম নজু প্রমুখ।
