সজীব খান
আগামি ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সবার মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির এখনো বহল রয়েছে। চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিটের মাঝে এখন শুধু আলোচনা সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে। কে হবেন সভাপতি, কে হবেন সাধারণ সম্পাদক- কার নেতৃত্বে চলবে সদর উপজেলা আওয়ামী লীগ?
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের নিয়ে তাদের সমর্থকরা বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রঙয়ের ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে দিয়ে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও পদপ্রত্যাশীদের নিয়ে সংবাদ প্রচার হচ্ছে।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষ করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিটিং করা শুরু করেছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান কমিটির অধিকাংশ নেতার নাম শুনা যাচ্ছে। তবে জেলা যুবলীগের সাবেক দু’একজন নেতার নামও পত্র-পত্রিকার সংবাদে চলে আসছে। সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সহ-সভাপতি শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বর্তমান সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান বাদল নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী ও রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারী নাম শুনা যাচ্ছে। এ নিয়ে চাঁদপুর সদর উপজেলার নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
আগামি জাতীয় সংসদ নির্বাচনে কোন নেতার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে পারবে এ নিয়ে আওয়ামী লীগ পরিবারের মাঝে ভিতরগতভাবে চলছে আলোচনা। বর্তমান কমিটির কোন নেতা বেশি তৃণমূলের নেতাকর্মীর খোঁজ-খবর নিয়েছে, যোগাযোগ রেখেছে, বিভিন্ন প্রয়োজনে অভিভাবকের মত পাশে ছুটে এসেছে, তা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একজন কর্মীবান্ধন অভিভাবক নেতৃত্বে প্রত্যাশা করেছে। এখন দেখার অপেক্ষা সম্মেলনে কারা আসছে, সদর উপজেলার আওয়ামী লীগের অভিভাবক হিসেবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান জানান, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সব প্রস্তুতি চলছে। সম্মেলনের ভ্যানু নির্ধারণ করা হয়েছে চাঁদপুর স্টেডিয়াম। সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মী থাকবে। সম্মেলনের জন্য কাউন্সিল করার প্রস্তুতি চলছে। আশা রাখি সম্মেলন সফলভাবে সমাপ্ত হবে। সম্মেলনে যে কমিটিতে আসতে তাকেই স্বাগত জানানো হবে।
২১ নভেম্বর, ২০২২।
