কাল চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান

প্রধান অতিথি ধর্মসচিব আনিসুর রহমান

স্টাফ রিপোর্টার
আগামিকাল শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় পুরাণবাজার ডিগ্রি কলেজে ক্লাবের ২০১৯-২০ বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্ অনুষ্ঠানে অভিষিক্ত হবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
চাঁদপুর রোটারী ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. এসএম সহিদ উল্লাহ, সভাপতি রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল ও সচিব রোটারিয়ান অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।