কাল পৌর ১৪নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামিকাল সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার জন্য ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ইতোপূর্বে কয়েকটি প্রস্তুতিমূলক সভা করেছেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানিক খান ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। সম্মেলনটি সুন্দরভাবে সফল করার জন্য তিনি ১৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সম্মেলনের দিন সব নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।