জাহাঙ্গীর আলম ইমরুল
করোনায় আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করা সাংবাদিক, দৈনিক সময়ের আলোর চীফ রিপোর্টার ও সিটি এডিটর প্রয়াত হুমায়ুন কবীর
খোকনকে স্মরণ করার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিলো কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং আপ্যায়ন।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পায়রা বন্দরের পরিচালক (উপ-সচিব) ড. আতিকুল ইসলাম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
দৈনিক সময়ের আলোর কুমিল্লা বু্যুরো প্রধান জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিশেষ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাড. নিশাত সালাহ উদ্দিন, কুমিল্লা প্রেসক্লবের সাবেক সভাপতি ও তিন নদী পরিষদের আহ্বায়ক আবুল হাসানাত বাবুল, ধনুয়াখোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিপন মিয়া, রোটারী ক্লাবের সাবেক জাতীয় গভর্নর ও বিশিষ্ট নারী নেত্রী দিলনাঁশী মোহসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, কুমিল্লা সাংস্কৃতিক জোট ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. শহীদুল হক স্বপন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও ইউএনবির জেলা প্রতিনিধি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক, ডেইলি নিউ এজ’র প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মাহবুবুল আলম চপল, সাবেক ছাত্রনেতা পাপন পাল, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম রায়হান, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার সভাপতি তৌহিদুজ্জামান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক রতন ভৌমিক প্রণয়, ইতালীর সিসিলি প্রদেশ আওয়ামীলীগ সভাপতি জাহিদ খান মিহির, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন, জিটিভি প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, সময়ে টিভি প্রতিনিধি বাহার রায়হান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, ডেইলি স্টার প্রতিনিধি খালিদ বিন নজরুল, প্লাবনভূমিতে মৎস্য চাষে বিশিষ্ট উদ্যোক্তা মো. আলী আহমেদ মিয়াজি, নতুন সময় টিভি প্রতিনিধি মো. আহসান হাবিব, নিউজ বাংলা প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক সময়ের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবিএস ফরহাদ হোসাইন, ঔষধ সরবরাহ প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রাশেদ মিয়া, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের তুহিন, সাধারণ সম্পাদক মো. নাছিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শামীম চৌধুরী সিনিয়র সহ-সাংঠনিক সম্পাদক পিকু সাহা, অর্থ সম্পাদক মো. আবু নাসের (নাছির), ধর্ম বিষয় সম্পাদক ইমাম উদ্দিন নুরি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মতিউর রহমান রোমান, নির্বাহী সদস্য (সদর দক্ষিণ) মামুন হোসেন চৌধুরী, এবং সংগঠনের সদস্য রায়হান চৌধরী ও মো. সুমনসহসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে প্রধান অতিথি সময়ের আলোর পক্ষে প্রধান অতিথির দেয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধান অতিথি এবং সময়ের আলো ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ এবং পরে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যাশা করেন দৈনিক সময়ের আলো গণমানুষের কথা বলার মধ্য দিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে।
০৩ মার্চ, ২০২১।
