বৃহত্তর কুমিল্লা নাট্যোৎসবে গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্য সংগঠন চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠী আজ শুক্রবার মলিয়ের এর কমেডি ‘গিট্ঠ’ নাটক নিয়ে কুমিল্লা যাচ্ছে। সংলাপ, কুমিল্লার আয়োজনে বৃহত্তর কুমিল্লা নাট্যোৎসবে আমন্ত্রিত হয়ে বর্ণচোরা নাট্যগোষ্ঠী কুমিল্লা টাউন হলে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মলিয়ের এর কমেডি গিট্ঠু নাটকটি মঞ্চায়ন করবে। অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষ্যে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর গিট্ঠু নাটকটি মঞ্চায়িত হবে।
গোলাম সারওয়ার হারুন রূপান্তরিত এবং সংগঠনের সভাপতি শুকদেব রায় নির্দেশিত মলিয়ের এর কমেডি গিট্ঠু নাটকে অভিনয় করেছেন হ্যাপী আক্তার, দেবব্রত সরকার বিজয়, দীলিপ দাস, নাজমুল হোসেন বাপ্পি, কামরুজ্জামান মারুফ, শানজানা চৌধুরী তান্হা, শাহের সাব্বির, জাফরুন নাহার পৃথা, নুরে আলম নয়ন, আসমা আক্তার, প্রণব ঘোষ, সাবিহা জান্নাত দিপা ও শরীফ চৌধুরী।
আলোক পরিকল্পনায় শুকদেব রায়, পোষাক পরিকল্পনায় বিচিত্রা সাহা, আবহ সংগীত সিয়াম খান, সার্বিক তত্ত্বাবধানে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জিয়াউল আহসান টিটু, মোস্তফা কামাল, সফিউল আলম বাবু, কে এম শাহজালাল টিংকু, আনোয়ার হোসেন জীবন, অরুন সরকার, রতন খান ও সুমন আহমেদ।
সার্বিক সমন্বয়ক ফেরদৌসী আক্তার রিকু, মাহবুবুর রহমান সুমন, সাদিয়া রহমান ফাইজা, শান্ত সূত্রধর, রাজা মজুমদার, মুক্তা দে, আফরোজা খাতুন রোজা, অর্ণিবান সাহা, লিটন গাজী। প্রযোজনা উপদেষ্টা শুকদেব রায় ও প্রযোজনা অধিকর্তা শরীফ চৌধুরী।
