খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি আজিজ খান বাদল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল।
তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের টানা পঞ্চমবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। আজিজ খান বাদল খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। আজিজ খান বাদল তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও সুনামের সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন পারেন সেজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

০৪ জুলাই, ২০২২।